সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান শ্রমিকের নিহত

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান শ্রমিকের নিহত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের ট্রান্সফরমারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৭) নামের এক লাইনম্যান শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে সখীপুর পৌরসভার পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমারে কাজ করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত সোহেল রানা পাশ্ববর্তী ভালুকা উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলীর ছেলে। সে বিদ্যুৎ বিভাগের ঠিকাদার জিন্নাহ মিয়ার অধীনে কাজ করত।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পৌরসভার পূর্বদেশ ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের জন্য সোহেল রানা, রনি ও খলিলুর রহমান নামের তিন লাইনম্যান শ্রমিক ট্রান্সফরমারের ওপরে ওঠে কাজ করতে থাকেন। এক পর্যায়ে ওপরে থাকা ১১ হাজার কেভি লাইনের সাথে সোহেল রানার স্পর্শ লাগে। অপর দুইজন অক্ষত থাকলেও ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হয়।

এ ব্যাপারে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী জামাত আলী আকন্দ বলেন, বিষয়টি জেনেছি। নিহত সোহেল রানা বিদ্যুৎ অফিসের ঠিকাদার জিন্নাহ মিয়ার অধীনে কাজ করত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular