বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় নগরবাসী

সখীপুরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় নগরবাসী

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর পৌর শহরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে নগরবাসী। সর্বত্র যেন কুকুরেরই আধিপত্য চলছে। ২০ থেকে ২৫টি করে একেকটি কুকুরের দল পৌর শহরের প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে।  শিশু, পথচারীসহ সাধারণ মানুষকে তাড়িয়ে কামড়ানোর চেষ্টা করছে এসব সংঘবদ্ধ কুকুরের দল। এ সময় কেউ কেউ  কুকুরের দলের সামনে চলন্ত যানবাহন নিয়ে পড়ছে নানা জটিলতায় কেউবা  পড়ছে দুর্ঘটনার কবলে।

পৌর শহরের কয়েকজন ব্যবসায়ী  জানান, কুকুরের প্রজননের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পৌর শহরসহ উপজেলাব্যাপী কুকুরের আনাগোনা  ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অমানবিক হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে সারা দেশে কুকুর নিধন বন্ধ রয়েছে। ফলে পৌর কর্তৃপক্ষ কুকুর নিধন করতে পারছে না।

শনিবার সরেজমিনে  দেখা যায়, সংঘবদ্ধ কুকুরের দল শহরের জেলাখানা মোড়, উপজেলা মোড়, পিচের মাথা , কাচা বাজার, মুখতার ফোয়ারা চত্ত্বর, মন্দির পাড়া, ঢাকা সড়ক, গার্লস স্কুল সড়ক, মহিলা কলেজ সড়কসহ উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াচ্ছে ২০ থেকে ২৫টি কুকুরের সংঘবদ্ধ দল।

পৌরসভার ৫ নম্বর এলাকায় বসবাসরত মিতু নামের এক গৃহীনি বলেন,  গত কয়েকদিন ধরে ‘কুকুরের ভয়ে আমার ছেলে  একা একা বাইরে পড়তে যেতে ভয় পাচ্ছে।

সখীপুর পৌরসভার সচিব কামরুল ইসলাম  মুঠোফোনে বলেন, কুকুরের উপদ্রব নিয়ে পৌর শহরের মানুষ প্রতিনিয়ত অভিযোগ করে যাচ্ছেন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাঁরা কুকুর নিধনে কোন ব্যবস্থা নিতে পারছেন না বলেও জানান।

 এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সুবহান জানান, শুনেছি সখীপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের ব্যাপক উপদ্রব বেড়েছে। তিনি বলেন, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন বরাদ্দ নেই রোগী এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular