সজল আহমেদঃ বিশ্বকাপ ফুটবল আসরের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। বিভিন্ন দেশের মতো বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশও মেতেছে ফুটবল উৎসবে। ফুটবলপ্রেমীরা তাদের নিজ নিজ পছন্দের দেশের পতাকা টানিয়ে সমর্থন জানান দিচ্ছেন। টাঙ্গাইলের সখীপুরের ফুটবল ভক্তরাও মেতেছেন এই বিশ্বকাপ উন্মাদনায়। উপজেলার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিসহ বিভিন্ন দেশের রংবেরঙের পতাকা। তবে ২০০ গজ দীর্ঘ পতাকা টানিয়ে আলোচনায় উঠে এসেছেন উপজেলার কালিদাস গ্রামের ব্রাজিল ভক্তরা।
উপজেলার ঐতিহ্যবাহী কালিদাস বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টানানো হয়েছে দীর্ঘ এই পতাকা। স্থানীয় ফুটবল ভক্তদের উদ্যোগে এই বিশাল আকৃতির পতাকাটি তৈরি করেছেন।
ব্রাজিল ভক্ত কাউসার আহমেদ জানান, কালিাদাস গ্রামে আমরা যারা ব্রাজিলের সমর্থক রয়েছি তারা সবাই মিলে এই বিশাল আকৃতির পতাকাটি টানিয়েছি। আশা করি এবার ব্রাজিল বিশ্বকাপ অর্জন করবে।’
সখীপুরে ব্রাজিলের ২০০ গজ পতাকা
RELATED ARTICLES
