নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বড়চওনা ফ্রেন্ডশীপ এসএসসি ব্যাচ ২০০০ এর পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার বড়চওনা ও আশপাশের গ্রামের ১২২টি পরিবারের মাঝে ৮কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে আতিকুর রহমান তাহের, কবি শাহআলম সানি, এস আই আল আমিন, মো. আব্দুল্লাহ, জাকির হোসেন রিপন মটরসাইকেল যোগে সামাজিক নিরাপত্তা বজায় রেখে কর্মহীনদের বাড়ি বাড়ি এসব খাদ্যসামগ্রী তুলে দেন।
দেশের এহেন অবস্থায় কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় বড়চওনা ফ্রেন্ডশীপ এসএসসি ব্যাচ ২০০০ এর সকল সদস্যদের প্রতি বিআরডিবি ভাইস চেয়ারম্যান ও নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
