শনিবার, মে ৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে ইউপি চেয়ারম্যান আসিফের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

সখীপুরে ইউপি চেয়ারম্যান আসিফের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী আসিফের ব্যক্তিগত তহবিল থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের ৯টি ওয়ার্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক হতদরিদ্র পরিবারে মাঝে  ৯ কেজি করে বিভিন্ন  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপি ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ  প্রতিটি ওয়ার্ড সদস্যদের সহায়তায়  এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিতরণকালে অন্যদের মধ্যে দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ বিএসসি, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আবদুর রউফ, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য শাহীন মিয়া, বজলুর রহমান বকুল, যুবলীগের সাধারণ সম্পাদক আল আমীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর আকন্দ, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular