নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনয়ন লিঃ এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনের আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সখীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিডেট এর সভাপতি খোরশেদ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাল্ ব এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মি. রোমেল এইচ ক্রশ, জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভপতি মো: মতিউর রহমান ভূঁইয়া, জেলা ক্লাস্টার পরিষদের সম্পাদক নাছির উদ্দিন, সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসেন, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি মোহাম্মদ লাল মিয়া, সখীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমীর সিনিয়র শিক্ষক তাইবুর রহমান, ডিরেক্টর মোঃ আবুল কাশেম মিয়া, অখিল প্রিয় সরকার প্রমূখ।

বার্ষিক সভার আলোচনা শেষে সদস্যদের মাঝে র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
