নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে উপজেলার কিডনি, ক্যান্সার, লিভার সিরোসিস, ফ্যালসিমিয়া, স্ট্রোকে প্যারালাইসিস রোগে আক্রান্ত ১৫ জন দুস্থ অসহায় রোগীর মাঝে সরকারি আর্থিক সহায়তা হিসেবে চেইক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী নিজ কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ১৫ জনকে ৭ লাখ ৫০ হাজার টাকা চেইক তুলে দেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।
