রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৯

সখীপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৯

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে-সিআর মামলা-১৭ এর ‘ এক বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার বড়চওনা গ্রামের হাজী হেলাল উদ্দিনের ছেলে মো. সাখাওয়াৎ হোসেন, বিদ্যুৎ মামলায় চতলবাইদ গ্রামের আমির হামজার ছেলে বাদশা মিয়া, সিআর মামলায় শালগ্রামপুর গ্রামের লাল মামুদের ছেলে জহুরুল ইসলাম, কাহার্তা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে দুলাল হোসেন, যাদবপুর নাকশালা বাজার এলাকার নজির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, বড়চওনা গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে ছাদেক মিয়া একই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে আবদুল ছালাম মিয়া, মৃত চান মামুদের ছেলে বারেক মিয়া এবং মৃত আবদুর রহমানের ছেলে আমিনুর রহমান ।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- বুধবার রাতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular