শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ধর্ষক নাজমুল গ্রেফতার

সখীপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ধর্ষক নাজমুল গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে নাজমুল হাসান (২৫) নামের এক বখাটের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৪) অপহরণের পর দুইদিন দুইরাত আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠেছে। নাজমুল হাসানের আত্মীয় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়িতে আটকে রেখে ওই স্কুল ছাত্রীকে নেশা জাতীয় খাবার খাওয়ায়ে ধর্ষণ করা হয়। মুঠোফোনের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা  ধর্ষক নাজমুল হাসানকে একমাত্র আসামী করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

জানা যায়, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে সখীপুর পিএম বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী তার নিজ বাড়ি শোলাপ্রতিমা থেকে  ছোট ভাইকে পিএসসি পরীক্ষা দিতে সখীপুর পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিয়ে যায়। ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড’র ওসমান গণির ছেলে নাজমুল হাসান জোরপূর্বক একটি সিএনজিতে ওঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতেই ছাত্রীর বাবা সখীপুর থানায় নাজমুল হাসানের বিরুদ্ধে মেয়েকে অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ নাজমুল হাসানের মুঠোফোনের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করে।

মামলার বাদী ও ছাত্রীর বাবা ধর্ষক নাজমুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular