Homeআন্তর্জাতিকসখীপুরে সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মৃত্যু

সখীপুরে সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল  ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  বিশ্ববিদ্যালয় পড়ুয়া  ছাত্র শামীম আল মামুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে  ।

২৫ জুন শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসকারি হাসপাতালে তার মৃত্যু হয়।  গত ২৩ জুন দুপুর ১২ টার দিকে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া আড়ালিয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  নিহত শামীম আল মামুন উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে এবং

করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়  কলেজের সমাজকর্মে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

নিহতের বড় ভাই  সুমন আহমেদ  জানায়, ২৩ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে  তার ছোট ভাই শামীম আল মামুন ও তার চাচাত ভাই মিলে মোটরসাইকেল যোগে নলুয়া বাজার হতে নিজ বাড়ি বোয়ালী আসার পথে আড়ালিয়া পাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম আল মামুন গুরুতর আহত হয়। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৫ জুন শনিবার দুপুরে তার মৃত্যু হয়।  তার এ অকাল  মৃত্যুতে পরিবার পরিজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

RELATED ARTICLES

Most Popular