Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর উপজেলা অফিসার্স ক্লাবের কমিটি ঘোষণা

সখীপুর উপজেলা অফিসার্স ক্লাবের কমিটি ঘোষণা

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা অফিসার্স ক্লাবের দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর অফিসার্স ক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীকে সভাপতি ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুস সোবহানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যয়ের কমিটি ঘোষণা করা হয়। এ সময় সহকারী কমিশনার ( ভূমি ) আরিফা সিদ্দিকা, ওসি মাকছুদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফিউল করিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES

Most Popular