Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যানসহ দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যানসহ দুই প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

এম সাইফুল ইসলাম শাফলু: ১৩ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কার্নিস ফাতেমা বিউটির প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে।

বুধবার দুপুরে সখীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেললনের মাধ্যমে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ৩১ মার্চ সখীপুর উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে আওয়াম লীগের দলীয় মনোনয়ন পান সাবেক এমপি অনুপম শাহজাহান’র চাচা ক্রীড়াবিদ জুলফিকার হায়দার কামাল লেবু।

এ পদে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে কার্নিস ফাতেমা বিউটিও তার প্রার্থীতা প্রত্যাহার করেন।

RELATED ARTICLES

Most Popular