নিজস্ব প্রতিনিধি : সখীপুর প্রেসক্লাব অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সখীপুর স্পোর্টস একাডেমি
দাড়িয়াপুর ক্রীড়া উন্নয়ন সংস্থাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলাটি পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ উদ্বোধন করেন।
এসময় এলজিইডির সহকারী সচিব আমিন শরিফ সুপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ, ইউএনও মো. আমিনুর রহমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতেলর সহকারী অধ্যাপক ডা. শাহনাজ বেগম, ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওসি আমির হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত সিকদার প্রমুখ বক্তব্য দেন।
“সুস্থ দেহ সুস্থ মন গড়ে তোল ক্রীড়া আন্দোলন” এ স্লোগান নিয়ে গত ৮ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধন হয়। উপজেলার আটটি ফুটবল দল টুর্নামেন্টে অংশ নেয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।