শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপু‌রে নড়বড়ে বাঁশের খুঁটিতে মা‌টি ছুঁই ছুঁই বিদ্যুতের তার দুর্ঘটনার আশঙ্কা

সখীপু‌রে নড়বড়ে বাঁশের খুঁটিতে মা‌টি ছুঁই ছুঁই বিদ্যুতের তার দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: সখীপু‌রে নড়বড়ে ও জরাজীর্ণ বাঁশ বিদ্যুতের খুঁটি হি‌সে‌বে ব্যবহার হ‌চ্ছে। কো‌নো কে‌া‌নো স্থা‌নে বাঁশ ভে‌ঙে গি‌য়ে বিদ্যু‌তের তার মা‌টি ছুঁই ছুঁই কর‌ছে। এ‌তে যে‌কো‌নো সময় বড় ধর‌নের দুর্ঘটনার আশঙ্কা কর‌ছেন স্থানীয়রা। এ বিষ‌য়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিক্রয় ও বিতরণ বিভাগ) সখীপুর কর্তৃপ‌ক্ষের তেমন নজরদারী নেই ব‌লে স্থানীয়‌দের অ‌ভি‌যোগ।
‌খোঁজ নি‌য়ে জানা যায়, উপজেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইনের তার বাঁশ ও মরা গা‌ছের খুঁটির মাধ্যমে টাঙানো হয়েছে।  মাটি থেকে হাতের নাগালেই রয়েছে এসব বিদ্যুতের তার। খুঁটি ভেঙে পড়ে দুর্ঘটনাও ঘট‌ছে নিয়‌মিত। সম্প্র‌তি ঝুঁ‌কিপূর্ণ এসব সংযোগে প্রাণহানির ঘটনা বৃ‌দ্ধি পে‌লেও পিডিবি কর্তৃপক্ষের ‌কো‌নো পদক্ষেপ নেই বলে অ‌ভি‌যোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার  বেড়বাড়ী গ্রা‌মে গিয়ে দেখা গেছে, বিদ্যুতের খুঁটির বদলে ব্যবহার করা হয়েছে মরা গাছ এবং নড়বড়ে বাঁশ। পিডিবির খুঁটি থেকে বাঁশ দিয়ে টানা হয়েছে প্রায় দেড় কিলোমিটার বিদ্যুৎ লাইন।
ওই গ্রামের বাসিন্দা আক্কাস আলী বলেন, প্রায় ১০ বছর ধরে বাঁশ দিয়ে তার টাঙানো হয়েছে। প্রতিকার চাওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগ ও জনপ্রতিনিধিদের কাছেও। আশ্বাস দিলেও এর সমাধান হয়নি। এভাবে সংযোগ নেওয়ায় এলাকার শিশুসহ লোকজন মারাত্বক ঝুঁকিতে রয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির বদলে ঝুঁকিপূর্ণভাবে বাঁশ ও গাছ ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর অভিযোগও রয়েছে। খুঁটির জন্য বারবার অবগত করা হলেও আমলে নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সখীপুরের (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, বাঁশের খুঁটির বিষয়ে অবগত হ‌য়ে‌ছি। পর্যায়ক্রমে আমরা কাজ করে যাচ্ছি। ‌এসব সমস্যাগু‌লো দ্রুত সমাধা‌নের চেষ্টা করা হ‌চ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, বাঁশে অথবা গাছে তার থাকা ঝুঁকিপূর্ণ। এমন হয়ে থাকলে বিষয়টি বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানিয়ে সমাধানের চেষ্টা করা হবে।
উ‌ল্লেখ্য, গত ১০ আগস্ট বা‌ড়ির পা‌শে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে কালিদাস নমপাড়া গ্রামের স্মৃতি রাণী না‌মের এক শিশু অকালে প্রাণ হারায়। চল‌তি বছরই কচুয়া গ্রামের শামসুল আল‌মের ছেলে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মারা যায়। সখীপুরে কাজ করতে এসে উপ‌জেলার বহেড়াতৈল গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুবরণ করেন ময়মনসিংহ জেলার এক শ্রমিক।  প্রায়ই উপজেলার কোনো না কোনো এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এসব ঝুঁ‌কিপূর্ণ সং‌যোগগু‌লো সংস্কা‌রে জোরা‌লো কো‌নো উ‌দ্যোগ নি‌চ্ছেনা কর্তৃপক্ষ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular