শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeজাতীয়সম্রাটকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সম্রাটকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক : বন সংরক্ষণ
 ও নিরাপত্ত আইন ২০১২ এর ধারা ৩৪(খ) এর আওতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হবে।
আজ রোববার র‌্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ও পরিচালক (মিডিয়া) লে. কর্নেল সরোয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে নিউজ টাঙ্গাইলকে এ তথ্য জানান।
এর আগে সম্রাটের কার্যালয় থেকে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, কয়েকটি ইলেক্ট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়।
উদ্ধার ক্যাঙ্গারুর চামড়াদুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে ওই কার্যালয়ে ঢোকেন র‌্যাব সদস্যরা। এখানেই নিয়মিত বসতেন সম্রাট।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular