বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeস্বাস্থ্য কথাসানি লিওন হয়ে ওঠার ব্যাকস্টোরি কেমন? দেখুন বিস্ফোরক ট্রেলার

সানি লিওন হয়ে ওঠার ব্যাকস্টোরি কেমন? দেখুন বিস্ফোরক ট্রেলার

আর পাঁচ জনের মতোই বড় হচ্ছিল মেয়েটা। শিখ পরিবার। কিছু রক্ষণশীলতা ছিলই। কিন্তু তার মধ্যে থেকেও নিজের মতো করে আনন্দ খুঁজে নিত সে।

প্রথম আঘাতটা এল বন্ধুদের থেকেই। সে শুনল, সে অসুন্দর। কান্নাটা বদলে গেল রাগে। রাগটা পরিণত হল জেদে। আর মেয়েটাও সুন্দর হওয়ার লড়াইয়ে নামল।

ম্যাগাজিন কভারে ছাপা হল মেয়েটির ছোট পোশাক পরা ছবি। বাড়িতে তুমুল অশান্তি। তাতে তার থোড়াই কেয়ার…! এর পরই ধীরে ধীরে জড়িয়ে পড়ল পর্ন ইন্ডাস্ট্রিতে। তার পর সে দুনিয়া থেকে ছুটি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বলি ইন্ডাস্ট্রিতে— চিনতে পারছেন মেয়েটিকে?

এ গল্প হয়তো বলি মহলের কিছু মানুষ জানেন। কিন্তু মেয়েটিকে আপনারা প্রায় সকলেই চেনেন। সানি লিওন। সেনসেশন তৈরি করা এই নামটার পিছনে লুকিয়ে আছে এই ব্যাকস্টোরি। এ বার তা প্রকাশ্যে। ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজে জানা যাবে সানি-কাহিনি। সদ্য মুক্তি পেল এর ট্রেলার।

বলি মহলের প্রায় সকলেই এখন তাঁকে একডাকে চেনেন। অভিনয় করছেন। করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা হয়েছেন। এক সময় পর্ন তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের পায়ের তলায় জমি শক্ত করেছেন একটু একটু করে। কিন্তু সানির এই জার্নি খুব একটা সহজ ছিল না। একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কী ভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কী ভাবে তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন? এ সব নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল মেটাবে ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজ। অন্তত নির্মাতাদের তেমনটাই দাবি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular