শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeজাতীয়সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের জেলার তাড়াশ উপজেলাধীন হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের নিচে থেকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি এলাকার মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কের পাশে রশি দিয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, পুলিশের ধারণা কে বা কারা ওই ব্যাক্তিকে হত্যার পর লাশ ফেলে পালিয়ে গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular