রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeআন্তর্জাতিকসুদানে তীব্র অনাহারের ঝুঁকিতে ৫০ লাখ সুদানি

সুদানে তীব্র অনাহারের ঝুঁকিতে ৫০ লাখ সুদানি

ডেস্ক নিউজ:-সুদানে গৃহযুদ্ধের কারণে চারম বিপর্যয়ের মুখোমুখি বেসামরিক নাগরিকরা। খাদ্যের অভাব দেখা দিয়েছে মারাত্মকভাবে। এমন পরিস্থিতিতে যুদ্ধরত পক্ষগুলোর কাছে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ চেয়ে অনুরোধ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় বছরব্যাপী গৃহযুদ্ধের কারণে সুদানের ৫০ লাখ মানুষ তীব্র অনাহারের ঝুঁকিতে রয়েছে।

গত বছরের এপ্রিল থেকে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে হাজার হাজার মানুষ মারা গেছেন। ধ্বংস হয়েছে অবকাঠামো, ধুকছে অর্থনীতি।

যুদ্ধের কারণে দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে। কারণ খাদ্যঘটতি চরম আকার ধারণ করেছে।

এরই মধ্যে খাদ্য অনিরাপত্তার সম্মুখীন হয়েছেন অন্তত এক কোটি ৮০ লাখ সুদানি। এর মধ্যে ৫০ লাখ তীব্র অনাহারের ঝুঁকতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular