বিশেষ প্রতিনিধি:”মানুষ মানুষের জন্য,মানবতার সেবায় এগিয়ে আসুন” এই স্লোগানের মধ্য দিয়ে টাঙ্গাইলের (সখীপুর ও ঘাটাইল)উপজেলার মধ্যস্থ সীমান্তবর্তী এলাকা হেংগারচালা গ্রামবাসী,প্রবাসী ও সার্ভিস হোল্ডার এসোসিয়েশন এর উদ্যোগে সমাজের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে হেংগারচালা বাজারে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সার্ভিস হোল্ডার এসোসিয়েশন এর সভাপতি আঃ মজিদ এর সভাপতিত্বে ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইনছান আলী, হেংগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ মিয়া, সমাজ সেবক আমিনুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম,সার্ভিস হোল্ডার এসোসিয়েশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি শফিকুল ইসলাম লাবু, ব্যবসায়ী আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
