সোমবার, আগস্ট ১০, ২০২৬
Homeদেশের খবরহেপাটাইটিস ‘বি’ পরীক্ষা করে ‘অন্তঃসত্ত্বা’ হলেন যুবক, তারপর যা ঘটলো!

হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা করে ‘অন্তঃসত্ত্বা’ হলেন যুবক, তারপর যা ঘটলো!

অনলাইন থেকে: কুমিল্লার দাউদকান্দিতে হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা করাতে এসে সবুজ মিয়া নামে এক যুবক হয়ে গেলেন অন্তঃসত্ত্বা।

চিকিৎসকরা ওই যুবককে অন্তঃসত্ত্বা হিসেবে রিপোর্ট দেওয়ায় এ নিয়ে বেশ তোলপাড় চলছে।

আর এ রিপোর্ট দিয়েছে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নমুনা পরীক্ষার ফলাফলে এমন প্রতিবেদন দেখে বিব্রত ও ক্ষুব্ধ ওই যুবক।

জানা যায়, বিদেশ যেতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস ‘বি’ পরীক্ষার জন্য রক্তের নমুনা দেন ওই উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)।

গত ৩ মার্চ তাকে ওই পরীক্ষার ফলাফল দেওয়া হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি অন্তঃসত্ত্বা। আর এ প্রতিবেদনে সই করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন।

তিনি বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান বলেন, হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলে অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়।

তিনি আরও বলেন, বিষয়টি খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular