বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Homeজাতীয়১৮ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অনলাইন থেকে: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড ফ্লাইট ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসির ডালাস এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উড্ডয়ন করে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত।
প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।

গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডনে যান প্রধানমন্ত্রী। রানির শেষকৃত্যে যোগদান শেষে গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

এদিকে, নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular