সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ছয় পুলিশসহ করোনায় একদিনে সর্বোচ্চ ৩২ জন আক্রান্ত

টাঙ্গাইলে ছয় পুলিশসহ করোনায় একদিনে সর্বোচ্চ ৩২ জন আক্রান্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ছয়জন পুলিশ সদ্স্য শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৮ জন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, মধুপুরে একজন, গোপালপুরে একজন, ঘাটাইলে একজন, নাগরপুরে একজন, সখীপুরে একজন, বাসাইলে দুইজন, দেলদুয়ারে দুইজন ও মির্জাপুরে ১০ জন রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, ঢাকায় পাঠানো নমুনার প্রাপ্ত ফলাফলে আজ ৩২ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫০৮ জনে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular