Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইল পৌরসভার কাগমারী এলাকায় ট্রাকচাপায় ইমান আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমান আলী সদর উপজেলার হুগড়া ইউনিয়নের গন্ধবপুর গ্রামের হোসেন মুন্সির ছেলে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, সকালে টাঙ্গাইল শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইমান আলী। পথে কাগমারী এলাকায় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ইমান আলী নিহত হন।




RELATED ARTICLES

Most Popular