Homeখেলাধুলাআজ রাতে ঢাকা ছাড়ছেন মাশরাফি

আজ রাতে ঢাকা ছাড়ছেন মাশরাফি

স্ত্রী সুমির অসুস্থতাজনিত অনিশ্চয়তা কেটে যাওয়ায় সোমবার (১৬ জুলাই) মধ্যরাতে জ্যামাইকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিসিবি মারফত জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরাটস এয়ারলাইন্সের ফ্লাইট ধরবেন মাশরাফি। জ্যামাইকা যাওয়ার আগে দীর্ঘ বিমান ভ্রমণে তার প্রথম গন্তব্য ইতালির মিলান। দুবাই থেকে সাড়ে ছয় ঘন্টার ভ্রমণ শেষে মিলান পৌঁছে দুই ঘন্টার যাত্রা বিরতি। তারপর মিলান থেকে নিউইয়র্ক, সাড়ে আট ঘন্টার লম্বা জার্নি।

প্রসঙ্গত, মাশরাফির স্ত্রী সুমি প্রায় দুই সপ্তাহ প্রচণ্ড জ্বরে ভুগেছিলেন। তবে সূত্রের খবর,গত বুধবার রাতে হাসপাতাল থেকে বাসায় এসেছেন তার স্ত্রী। ১৫ জুলাই রোববার পর্যন্ত বাকি ইনজেকশন বাসায়ই দেয়া হয়েছে। স্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মাশরাফি।

RELATED ARTICLES

Most Popular