সখীপুরে বিএনপির ৫ নেতা গ্রেফতার

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- সখীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল গণি, পৌর যুবদলের সহ-সভাপতি সেন্টু মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি একাব্বর হোসেন।

অন্যদিকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাজাহান সাজুসহ বিএনপির শীর্ষ নেতাদের বাসায়ও পুলিশ গ্রেফতার অভিযান চালায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, নাশকতার আশঙ্কায় বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর