মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeলাইফ স্টাইলজেন নিন পুরুষের বন্ধ্যাত্ব রোধ করে যে খাবার জরুরি

জেন নিন পুরুষের বন্ধ্যাত্ব রোধ করে যে খাবার জরুরি

পুরুষের বন্ধ্যাত্ব একটি কম আলোচিত বিষয়। তবে দিনে দিনে এই সমস্যাটি বাড়ছে।

বার্সেলোনায় ইএসএইচআরই-এর এক গবেষণা থেকে জানা গেছে, যে সব পুরুষ পিতা হতে চান তারা প্রতিদিনের খাবার রুটিনে ৬০ গ্রাম করে বাদাম রাখতে পারেন। কেননা বাদাম খাওয়ার মাধ্যমে বীর্যের ঘনত্ব, পরিমাণ ও সক্রিয়তা বৃদ্ধি পায়।

গবেষণা প্রতিষ্ঠানটির ৩৪তম বার্ষিক বৈঠকে গবেষণার ফলাফল পেশ করে বলা হয়, বাদাম সমৃদ্ধ ডায়েট বীর্যের পরিমাণ প্রায় বিশ শতাংশ বৃদ্ধি করতে সক্ষম, বীর্যের জীবনীশক্তি পাঁচ শতাংশ এবং অঙ্গসংস্থান ক্ষমতা এক শতাংশ এবং সক্রিয়তা ছয় শতাংশ বৃদ্ধি করতে সক্ষম।

এ ব্যাপারে গবেষক দলের সদস্য অ্যালবার্ট সালাস-হেউটস জানান, দূষণ, ধূমপান এবং পাশ্চাত্যের বিভিন্ন খাবারের প্রতি আকর্ষণের ফলে পুরুষের বীর্যের পরিমাণ ও গুণগতমান কমে যায়। তিনি জানান, বাদামে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক এবং অন্যান্য ফাইটোকেমিক্যাল রয়েছে। তাই নিয়মিত বাদাম খাওয়ার মাধ্যমে পুরুষের বীর্যের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধি করা সম্ভব।

এই পরীক্ষার জন্য ১৮-৩৫ বছর বয়সী ১১৯ জন সুস্থ যুবককে ১৪ সপ্তাহ ধরে তাদের খাদ্যাভ্যাস ও খাদ্যের পরিবর্তন করে পরীক্ষা নিরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গবেষণার কাজ এখনো চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গবেষণা শেষে চূড়ান্ত ফলাফল গোষণার কথা জানান তারা।

সূত্র: এনডিটিভি

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular