Homeখেলাধুলাবিশ্বকাপে কোহলিদের চাই কলা, আর সঙ্গে

বিশ্বকাপে কোহলিদের চাই কলা, আর সঙ্গে

আসন্ন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ বসবে ইংল্যান্ডে। আর এই সময়ে ভারতীয় ক্রিকেটের কাছে দুটি আবদার করেছেন ক্রিকেটাররা। বিশ্বকাপে চলাকালীন সময় পর্যাপ্ত পরিমাণে কলা চাইলেন কোহলিরা। শুধু তাই নয় বিশ্বকাপের সময় স্ত্রীদের সঙ্গে রাখার জন্য অনুমতি আর চলাচলের জন্য চাইলেন ট্রেন।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলেছে, মাস কয়েক আগে ইংল্যান্ড সফরে চাহিদামতো কলা মেলেনি কোহলিদের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জোগাড় করতে পারেনি ভারতীয় দলের পছন্দের ফল। এতে সমস্যায় পড়েন ক্রিকেটাররা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার আগে থেকেই কলা ব্যবস্থা করার জন্য বলা হচ্ছে।

এ বিষয়ে সম্প্রতি ভারতীয় দল পরিচালন সমিতির সঙ্গে আলোচনায় বসেন প্রশাসকদের কমিটি (সিওএ)। আর তখনি প্রসঙ্গটি উঠে আসে। ভারতের হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের সময় চলা বৈঠকে ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ড সফরে চাহিদামতো কলা না মেলার অভিযোগ করেন।

অভিযোগ শুনে অনেকটা অবাক হয়ে সমিতির কর্তারা বলেন, সেসময় ভারতীয় বোর্ডের খরচায় দলের ম্যানেজার কলা কিনতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।

বৈঠকে উপস্থিত ছিলেন, অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, টেস্টের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে, কোচ রবি শাস্ত্রী ও নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদ।

এসময় কোহলিরা দাবি করনে, বিশ্বকাপের সময় যে হোটেলে দল থাকবে, তাতে জিম যেন ঠিকঠাক থাকে। ভ্রমনের জন্য যেন ট্রেনে ভ্রমণ করতে পারেন।

বিষয়টি নিয়ে কোহলি বলেন, ইংল্যান্ড দলও ট্রেনে ভ্রমণ করে। তাই আমরা চাইছে একটা কোচ পুরো যেন বুক করা হয়। একই সঙ্গে বিশ্বকাপে পুরো সময়ই স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে আগ্রহী ক্রিকেটাররা।

বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ভাবছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular