এবারের বিপিএলে রংপুরের হয়েই খেলবেন বোপারা। আর এই দলের হয়ে খেলতে পারায় বেশ আনন্দিতও তিনি। এর আগেও গত আসরে রঙপুরের হয়ে ট্রফি জিতেছিলেন তিনি।
নিজের উচ্ছ্বাসের কথা তিনি প্রকাশ করেন টুইটারে। টুইটারে লিখেন তিনি ,’ ‘চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্সের হয়ে আবারও খেলতে পারা দারুণ ব্যাপার। বিদেশি এবং দেশি ক্রিকেটারের সমন্বয়ে দুর্দান্ত দল গড়েছে রংপুর।’
Great to be back with my champion side Rangpur Riders again. Serious team with the local boys and
overseas@henrygayle@MasrafeOffici
— Ravi Bopara (@ravibopara)
এর আগের আসরে মাশরাফির দলের হয়ে ১৫টি ম্যাচ খেলে ৪০.৫৫ গড়ে ৩৬৫ রান সংগ্রহ করেছিলেন বোপারা। রংপুরের হয়ে সর্বোচ্চ রান স্কোরার তিনি।
