Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরের ছেলে শেখ হাসনাত ছাত্রদল কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

সখীপুরের ছেলে শেখ হাসনাত ছাত্রদল কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর ছেলে শেখ হাসনাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইষ্ট ইউনিভার্সিটির ছাত্রনেতা শেখ হাসনাত সহ-সাংগঠনিক পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তার রাজনৈতক সহকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে মনোনিত করায় শেখ হাসনাত কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহমেদ ও সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দের প্রতি।

এ কমিটিতে সখীপুরের ছেলে সাউথ ইষ্ট ইউনিভার্সিটির মেধাবী ছাত্রনেতা শেখ হাসনাত সহ-সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন। এতে খুশি এলাকাবাসি। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও  সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিবের ছেলে শেখ হাসনাত। শেখ হাসনাত বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইষ্ট ইউনিভার্সিটির এলএলবি (অনার্স) শেষ বর্ষে অধ্যয়ন করছে।

RELATED ARTICLES

Most Popular