মুশফিকই আসল যোদ্ধা : স্টিভ রোডস

ওয়েস্ট ইন্ডিজ সফরে উইকেটরক্ষকের দায়িত্বে না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে মুশফিকুর রহিমকে।

গতকাল বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন টাইগার কোচ স্টিভ রোডস। এসময় তিনি মুশফিকুর রহিমকে আসল যোদ্ধা বলে উল্লেখ করেন।

স্টিভ রোডস বলেছেন, মুশফিকই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবে। পরবর্তী কোনো সমস্যা না হলে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

তিনি আরো বলেন, উইকেটের পেছনে মুশফিক যেমন করছে তা নিয়ে আমি খুশি। মুশি অসাধারণ প্রতিভাসম্পন্ন একজন ক্রিকেটার। সে অভিজ্ঞ, আসল যোদ্ধা। আমি মনে করি উইকেটের পেছনে মুশফিকই আদর্শ।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ৩ নভেম্বর সিলেটে শুরু হবে । ১১ নভেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর