শুক্রবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চূড়ান্ত (নৌকা’র) মনোনয়নপত্র টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ছোট মনির কে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ১৩১, টাঙ্গাইল-২ এ নৌকা প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, এ আসনে ছোট মনিরের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন বর্তমান সাংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল।
