এম সাইফুল ইসলাম শাফলু, ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল -সখীপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের প্র্ার্থীরা উঠোন বৈঠক ও কেন্দ্র কমিটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের ইতিমধ্যেই নির্বাচনী এলাকা বাসাইল-সখীপুরে বিভিন্ন কেন্দ্র কমিটি ও উঠোন বৈঠক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তিনি বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নের চিত্র সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে তুলে ধরছেন। অপরদিকে ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়েছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তমের মেয়ে কুঁড়ি সিদ্দিকী। এ আসনে দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনে এবার নৌকা এবং ধানের শীষে যেমন নির্বাচন অনুষ্ঠিত হবে, তেমনি নির্বাচনী লড়াই হবে নবীন ও প্রবীণ প্রার্থীর মধ্যে।
কুঁড়ি সিদ্দিকী রাজনীতিতে নবীন হলেও তাঁর বাবা বঙ্গবীর কাদের সিদ্দিকী ভোটের মাঠে ছাঁয়ার মত কুঁড়ি সিদ্দিকীর পাশে রয়েছেন। বাবার পরামর্শে সেও নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। ঋণ খেলাপীর দায়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। ঐক্যফন্টের একক প্রার্থী হওয়ায় বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কুঁড়ি সিদ্দিকীর প্রতিই সমর্থন জানালেও সাধারণ ভোটারদের রয়েছে নানা জল্পনা কল্পনা।
এ আসনের আকাঙ্খিত ব্যাক্তি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বাসাইল ও সখীপুরে কর্মী-সমর্থকরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিজ নিজ এলাকায় আগামি ৩০ ডিসেম্বর নির্বাচনী বিজয় নিশ্চিক করতে কাজ করে যাচ্ছেন।
