বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বই বিতরন উৎসব

ঘাটাইলে বই বিতরন উৎসব

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরন অনুষ্ঠানের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমূখ। সকাল ১০টায় একই সাথে প্রাথমিক, মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ী এবং কারিগরি বিভাগের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর মাঝে বিভিন্ন সেকশনে বই বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular