এম সাইফুল ইসলাম শাফলু: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশায় জাহানারা আক্তার ওরফে লুৎফা আনোয়ার তাঁর প্রার্থীতা ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনোহলী, জেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি জালাল উদ্দিন চাকলাদার,উপজেলা শাখার সভাপতি জুলহাস গায়েন,নাজমুল হোসেন, সুমন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
