Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীটাঙ্গাইলে টাকা ছাড়া মিলছে না পরীক্ষার প্রবেশপত্র

টাঙ্গাইলে টাকা ছাড়া মিলছে না পরীক্ষার প্রবেশপত্র

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বাবদ নেওয়া হচ্ছে ৩শ টাকা। অভিযোগ ওঠে টাকা না দিলে প্রবেশপত্র আটকে দেওয়া হয়।

ভুক্তভোগী পরিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ১২৫ জন। পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তাদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে প্রবেশপত্র বাবদ জোরপূর্বক ৩শ টাকা করে হাতিয়ে নিচ্ছে। টাকা ছাড়া কাউকে প্রবেশপত্র দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন অভিভাবকরা। এতে করে অসহায় গরীব পরীক্ষার্থীরা পড়েছেন বিপাকে।

খোঁজ নিয়ে জানা যায়, ফরম ফিলাপের সময় সব ধরনের টাকা নেওয়া হয়েছে। এখন পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়ার বিধান নাই।

বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী জাহিদ হোসেন, তাসলিমা আন তিথী, মো. শাকিল ও সামিউল ইসলামসহ অন্যান্য পরীক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে প্রবেশপত্র আনতে গেলে প্রত্যেকের কাছ থেকে ৩শ টাকা করে নেওয়া হয়।

এ ব্যাপারে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান অভিযোগ অস্বীকার করে জানান, প্রবেশপত্র বাবদ নয়, মিলাদ ও মসজিদের চাঁদা বাবদ ৩শ টাকা করে নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার সময় এ ধরনের টাকা নেওয়ার বিধান আছে কি না জানতে চাইলে তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular