Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ২০১৮ সালের প্রশ্ন দিয়ে এসএসসি পরীক্ষা!

টাঙ্গাইলে ২০১৮ সালের প্রশ্ন দিয়ে এসএসসি পরীক্ষা!

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে একটি কেন্দ্রের একটি কক্ষে ২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিনে উপজেলার মুকুল একাডেমির কেন্দ্রের একটি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ওই কক্ষে ৪টি বিদ্যালয়ের মোট ৯২ জন শিক্ষার্থীই এসএসসি পরীক্ষায় ২০১৯ সালের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নে পরীক্ষা দেয়। এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক আসাদুজ্জামান ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা যায়, ওই অভিভাবকের ছেলেসহ কদলতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ৩২ জন শিক্ষার্থীসহ মোট ৪টি বিদ্যালয়ের ৯২ জন শিক্ষার্থী মুকুল একাডেমি কেন্দ্রের একটি কক্ষে এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করে। কিন্তু ওই কেন্দ্রের সচিব নিয়ম বহির্ভূত দায়িত্ব অবহেলার কারণে ২০১৯ সালের স্থলে ২০১৮ সালের প্রশ্নেপত্র সরবরাহ করে ছাত্র-ছাত্রীদের ভবিষৎ অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীদের ব্যাপারে প্রতিকার এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বলেন, ওই কেন্দ্রের একটি কক্ষে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে ২০১৯ সালের স্থলে ২০১৮ সালের প্রশ্নেপত্র দেয়া হয়েছে। বিষয়টি আমি শিক্ষাবোর্ডকে জানিয়েছি। এছাড়া এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

Most Popular