বাসাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার বিকেলে বাসাইল পৌরসভার পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দেলদুয়ার উপজেলার আগ এলাসিন গ্রামের ছাত্তারের ছেলে আব্দুল হাকিম (২৮) এবং একই এলাকার বক্কর মোল্লার ছেলে আব্দুল্লা মোল্লা (৩০)। এসময় তাদের কাছ থেকে ১১.৫ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন, ও নগদ ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার হাসান আরাফাত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

কোম্পানী কমান্ডার হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর