নিউজ টাঙ্গাইল ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ খান (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের মা সিএনজি স্টেশনের সামনে বাসের চাপায় মারা যান। তার বাবার নাম মৃত আব্দুল হামিদ খান।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মা সিএনজি স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে উল্টরবঙ্গগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
