ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি: ঐক্যফ্রন্ট

ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তারা বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য শীর্ষ নেতারা।

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান ঐক্যফ্রন্টের তারা। বৈঠকে ডাকসু নির্বাচন, বেগম জিয়ার মুক্তি, চিকিৎসা ও নেতাকর্মীদের মামলা; গ্যাসের দাম বৃদ্ধি ও বিভাগীয় পর্যায়ে কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জাতীয় নির্বাচনের মতো ডাকসু নির্বাচনেও ৩০ ডিসেম্বরের ঘটনার পুনরাবৃত্তি আবার জাতি দেখলো। এতে আবারো প্রমাণিত হলো নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়েছে।

তিনি আরো বলেন, সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন। এব্যাপারে আমরা আইনিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

জাতীয় ঐক্যফ্রন্ডের শীর্ষ নেতা ড. কামাল বলেন, জনগণের অধিকার, স্বার্থ, গণতন্ত্র রক্ষার্থে জনগণের ঐক্য অপরিহার্য।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর