প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল টাঙ্গাইলে আসছেন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে আসছেন। এ ছাড়া কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সেবা কার্যক্রমের ৮৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে কুমুদিনী হাসপাতালের নতুন গ্রন্থাগারে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষাসৈনিক প্রতিভা মুত্সুদ্দি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, এমপি, সচিবসহ সাড়ে তিন শতাধিক অতিথি উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার স্মরণে প্রবর্তিত রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ২০১৯-এ ভূষিত হয়েছেন দেশের চার বরেণ্য ব্যক্তি। তাঁরা হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী (মরণোত্তর), বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও চিত্রশিল্পী শাহাবুদ্দীন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর