উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় টাঙ্গাইলে বিএনপির ৪ নেতাকে বহিষ্কার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় টাঙ্গাইলে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বহিষ্কৃতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজগর আলী, নাগরপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল। তারা দু’জনে নিজ নিজ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় নাগরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় মির্জাপুর উপজেলা মহিলা দলের সভাপতি খালেদা আক্তার স্বপ্নাকেও বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর