এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালরেয়র প্রধান ও সহকারী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সখীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি প্রধান শিক্ষকদের ১০ম এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে সরকারি শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি হাজী নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শিক্ষক আনোয়ার হোসেন দুলাল, আনোয়ার কবির, নাছিমা আক্তারসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
