বাসাইলে নৌকা-আনারস কর্মীদের মধ্যে সংঘর্ষ; আহত ১০

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার ১০ কর্মী আহত হয়েছেন। উপজেলার কলিয়া বটতলা এলাকায় শনিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু হানিফ মিয়া, বানিজুর রহমান, মো. চান মামুদ মিয়া, রবিন আহমেদ ও মো. রবিন মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত শনিবার রাতে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপজেলার কলিয়া বটতলা এলাকায় নৌকার প্রার্থী হাজী মতিয়ার রহমানের পথসভায় অংশ নেয়।

পথসভা শেষে বাড়ী ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী কাজী অলিদ ইসলামের সমর্থকরা নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। এসময় আওয়ামীলীগের ১০ নেতা-কর্মী আহত হয়। পরে আহতদের মধ্যে ৫ জনকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর