Homeখেলাধুলামোস্তাফিজ চার বছর পর ডিপিএলে

মোস্তাফিজ চার বছর পর ডিপিএলে

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ সর্বশেষ ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলেছিলেন বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমান। এরপর ২০১৬ সালে ইনজুরির কারণে কারণে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে ২০১৭ ও ২০১৮তে খেলা হয়নি মোস্তাফিজের।

তবে অবশেষে চার বছর পর ডিপিএলে দেখা যাবে মোস্তাফিজকে। আজ রবিবার (০৭ এপ্রিল) শাইনপুকুরের হয়ে দলের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। মোস্তাফিজকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত শাইনপুকুরের অধিনায়ক সোহরাওয়ার্দি শুভ।

তিনি বলেন, পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছি আমরা। সুপার লিগ নিশ্চিত করতে হলে দুটি ম্যাচে জিততে হবে। মোস্তাফিজ যোগ দেয়ায় দল আরোও শক্তিশালী হয়েছে।

অন্যদিকে মোস্তাফিজ বলেন, বিশ্বকাপের জন্য ক্যাম্প শুরুর আগে ম্যাচ খেলা প্রয়োজন। অনুশীলন করার জন্য ম্যাচ খেলাই ভালো। যেই ম্যাচই হোক না কেন ভালো খেললে আত্মবিশ্বাস বাড়ে। ফিটনেস ধরে রাখতেও কাজে দেবে।

RELATED ARTICLES

Most Popular