নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের মধুপুরে স্বামীর পরিবারের বিরুদ্ধে যৌতুকের টাকা না পেয়ে এক নববধূকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত ওই নববধূ এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গত রোববার উপজেলার রক্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ই জানুয়ারি আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো.আবু বকরের সঙ্গে একই ইউনিয়ের উত্তর লাউফুলা গ্রামের দরিদ্র শাহজাহান আলীর মেয়ে উচ্চমাধ্যমিক পাস করা সাজেদা বেগমের (২২) বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের তিন লাখ টাকা দেয়ার কথা থাকলে দরিদ্র পিতা দিতে না পারায় সাজেদার ওপর শুরু হয় নির্যাতন। একাধিক শারীরিক নির্যাতনের ঘটনা ঘটলেও অশান্তির ভয়ে সাজেদা প্রতিবাদ করেন নি। সবশেষ গত রোববার বাংলা নববর্ষের রাতে স্বামী আবু বকর ও তার পরিবারের সদস্যদের শারীরিক নির্যাতন করলে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান শাহজাহান আলী।
সাজেদার বাবা শাহজাহান আলীসহ মা ও চাচা অভিযোগ করেন, স্বামী, শাশুড়ি মিলে সাজেদাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছেন।
