টাঙ্গাইল জেলার ‌শ্রেষ্ঠ এসিল্যান্ড সখীপু‌রের আয়শা জান্নাত তা‌হেরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বা‌চিত হ‌য়ে‌ছেন সখীপু‌রের আয়শা জান্নাত তা‌হেরা। ‌জেলার রাজস্ব প্রশাস‌নের কার্যক্র‌মে কৃ‌তিত্বপূর্ণ অবদা‌নের স্বীকৃ‌তি হি‌সে‌বে তা‌কে জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান করা হয়। শ্রেষ্ঠ নির্বা‌চিত হওয়ায় তা‌কে জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান করা হ‌য়ে‌ছে।

এ উপল‌ক্ষে রোববার দুপু‌রে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে রাজস্ব প্রশাসন পদক প্রদান অনুষ্ঠা‌নের আয়োজ‌ন ক‌রা হয়। জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থি হি‌সে‌বে পদক তু‌লে দেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো.শ‌হিদুল ইসলাম। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন অতি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা.‌মোস্তারী কা‌দেরী।

উল্লেখ্য, ২০১৭ সালে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। যোগদানের পর তিনি সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর