Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধা মহিলা নিহত

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধা মহিলা নিহত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কেকে রানী নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ওই মহিলা ৮ নম্বর ওয়ার্ডের বিনয় চন্দ্র মালোর স্ত্রী।

জানা যায়, শনিবার সকাল সাড়ে সাতটায় রান্না ঘরের তালা খুলতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কে কে রানী (৬০)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম কেকে রানীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular