Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪ (টাঙ্গাইল)। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে টাঙ্গাইল এসআরবি-১৪-এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেতুয়া এলাকার তিন রাস্তার মোড়ে একটি সন্দেহজনক কাভার্ডভ্যানের গতিবিধি নজরে আসে। এর আগে একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যানটির সামনে ও পেছনে অবস্থান করে চলতে দেখা যায়।

পরে সন্দেহজনক কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার কাউনিয়া এলাকার আশরাফুল আলম (৩৯), কুমিল্লার মুরাদনগর উপজেলার মুছাগাড়া এলাকার রাজু ইসলাম (৩০) এবং সখীপুর উপজেলার বেতুয়া এলাকার হেলাল মিয়া (৪২)।

অভিযানে তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করে এসআরবি।

টাঙ্গাইল এসআরবি-১৪-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular