বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলের যমুনা নদীতে নৌকাডুবিতে নিহত ১

টাঙ্গাইলের যমুনা নদীতে নৌকাডুবিতে নিহত ১

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে জলিল মণ্ডল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নদীর কালিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জলিল ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল গ্রামের বাসিন্দা।

গাবসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, ভদ্রশিমুল থেকে ধান, গম ও পাটসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ৩০/৪০ জনের একটি নৌকা গোবিন্দাসী হাটে যাচ্ছিল। এসময় যমুনা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় নৌকাটি কালিপুর এলাকায় তলিয়ে যায়।

নৌকার সব যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে জলিলের মৃত্যু হয়। নৌকায় থাকা ১০ লক্ষাধিক টাকার মালামাল পানিতে ভেসে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular