বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ মিললো কলাবাগান

টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ মিললো কলাবাগান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার চারদিন পর শিপন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সদর উপজেলার শিমুল গ্রামের কলাবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ব বিরোধের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিপন টাঙ্গাইল সদর উপজেলার বাহির শিমুল গ্রামের সবুর মণ্ডলের ছেলে।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কে বা কারা শিপনকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন শিপন। পরদিন ২০ সেপ্টেম্বর শিপনের বাবা সবুর মণ্ডল টাঙ্গাইল সদর থানায় একটি জিডি করেন।

সোমবার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে একটি কলা বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিপনের মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। শিপনের বন্ধু-বান্ধবদের সাথে অভ্যন্তরীন কোন বিষয় নিয়ে বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে ওসি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular